মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় বিশ্ব জলাতঙ্ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা বুধবার সকালে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’। অনুষ্ঠানে অতিথিরা বলেন, জলাতঙ্ক হলো ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এটি এক প্রকার নীরব ঘাতক। প্রতিবছর দেশে দুই হাজারের অধিক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। প্রচার-প্রচারণার মাধ্যমে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। র‌্যাবিস ভাইরাস দ্বারা সংক্রমিত কুকুর, শেয়াল ও বাদুড় রোগটির প্রধান বাহক। তাই এ সকল প্রাণি কামড়ালে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিনিট পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর পর যথাসময়ে প্রতিরোধি টিকা নিলে এরোগ প্রতিরোধ করা সম্ভব। আলোচনাকালে বিশেষত পোষা ও মালিকবিহীন সকল কুকুরকে প্রতিরোধমূলক ভ্যাকসিনের আওতায় আনার আহবান জানান অতিথিরা। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী বেগম। আলোচনা সভায় জলাতঙ্ক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ এবিএম জাকির হোসেন। অনুষ্ঠানে কেসিসি’র ভেটেরিনারি সার্জন ডাঃ পেরু গোপাল বিশ^াস, পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহবার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com