সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ভোক্তা সংরক্ষন অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ পেঁয়াজের অতিরিক্ত দাম, মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খুলনায় দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজার ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ভারত থেকে আমদানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের মূল্য বৃদ্ধির অভিযোগ রয়েছে। অভিযান পরিচালনা করে পেঁয়াজের অতিরিক্ত মূল্য, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে নগরীর সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল পাইকারি কাঁচা বাজারের আর আর বাণিজ্য ভান্ডারকে ৫ হাজার টাকা ও নিউমার্কেট খুচরা কাঁচা বাজারের মামুন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।এলছির পেঁয়াজ বন্ধের ঘোষনায় সেন্টিগেট অসাধু ব্যবসায়ীরা ফোন যোগাযোগের মাধ্যমে এক রাতে সারা দেশে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ ২০০ টাকা বিক্রি শুরু করে দিয়েছে।এতে জন মনে হাহাকারের প্রভাব পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com