শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ সোমবার দুপুরে শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিক-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। যশোর জেলার ১২ জনের মাঝে আট লাখ টাকা, বাগেরহাট জেলার ২২ জনের মাঝে ১৪ লাখ ১০ হাজার, সাতক্ষীরা জেলার সাত জনের মাঝে দুই লাখ ৮৫ হাজার টাকা, নড়াইল জেলার ১৩ জনের মাঝে আট লাখ ২০ হাজার টাকা এবং মাগুরা জেলার এক জনের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মোট ৫৫ জনের মাঝে ৩৩ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে খুলনা কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার ও শ্রম দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com