সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় শ্রম আইন সংশোধন বিষয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত-২০১৮) পুনরায় সংশোধন বিষয়ে জাতীয় কর্মশালা খুলনায় অনুষ্ঠিত হয়। রবিবার সকালে খুলনা মহানগরীর বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে বিভাগীয় শ্রম দপ্তর বাংলাদেশ শ্রম আইন-২০০৬(সংশোধিত-২০১৮) এর সংশোধন বিষয়ে দুই দিনব্যাপী জাতীয় কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধন একটি চলমান প্রক্রিয়া। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, শ্রমিক-মালিক সুসম্পর্ক নিশ্চিতকরণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বাংলাদেশ শ্রম আইনকে যুগোপযোগী করার প্রয়োজন হয়। তিনি বলেন, যত অল্প সময়ের মধ্যে সম্ভব সরকার, মালিক-শ্রমিক সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে বিদ্যমান শ্রম আইনকে যুগোপযোগী করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মো: এহছানে এলাহী বলেন, যে কোন আইন মানুষের জন্য। মানুষের কল্যাণেই তা যুগোপযোগী করার প্রয়োজন হয়। তিনি বলেন, শ্রম আইন সংশোধনকল্পে গঠিত ওয়ার্কিং কমিটিগুলো ভালোভাবে কাজ করছে। প্রয়োজনীয় ধারা-উপধারা যুগোপযোগী করে এটি ল-রিভিউ কমিটির মাধ্যমে খুব শীঘ্রই টিসিসিতে নেয়া হবে বলে সচিব জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছা: হাজেরা খাতুনের সভাপতিত্বে এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় যুগ্মসচিব মো: হুমায়ুন কবিরসহ ওয়ার্কিং কমিটির সদস্যগণ শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com