সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: খুলনায় স্ত্রী হত্যার দায়ে ওমর ফারুখ নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুখ খানজাহান আলী থানা এলাকার পাড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছেলে। রাষ্ট্রপক্ষে আইনজীবী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট কে এম ইকবাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ওমর ফারুখ ও নুপুরের বিয়ে হয়। ঘটনার ৩ মাস আগে তাদের স্বামী-স্ত্রীর কলহ হয়। ফারুখ প্রায় নুপুরকে মারধর করতেন। ২০১৮ সালের ১৭ জুলাই ভোরে বাড়ির পাশের বাগান থেকে নুপুরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফারুখকে বিরুদ্ধে থানায় মামলা করেন নুপুরের বাবা। পুলিশ আসামি ফারুখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআইি সুমঙ্গল কুমার দাশ ফারুখকে আসামি করে একই বছরের ১৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com