সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরীতে অংশ গ্রহণ করে এবং শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহেদ আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সানজিদা তাসনিম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সেকশন অফিসার মোঃ শফিকুল ইসলাম শফিক। এছাড়াও ইংরেজি বিভাগের প্রভাষক রুকাইয়া আক্তার মুক্তা, ইইই বিভাগের প্রভাষক পল্লব শাহরিয়ার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাহিন আল কাদির হামিদি, সাদিয়া আক্তার প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহীদ দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। ভাষা আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ এবং বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস রাইসা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসাইন। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com