শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ের অর্থ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

২৮ ডিসেম্বর বিকাল ৩টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ের সভাকক্ষে অর্থ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেকেবিএইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ সাজেদুল কাইয়ুম দুলাল, খুলনা বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ মিজানুর রহমান, কেকেবিএইউ ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর, খুলনা বিশ^বিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপ—পরিচালক জনাব দিপংকর কুমার সাহা এবং অত্র বিশ^বিদ্যালয়ের পরিচালক, অর্থ (ভারপ্রাপ্ত) ও রেজিস্ট্রার জনাব মোঃ শাহজাদা আল সাদিক। অর্থ কমিটির সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে সিএসই বিভাগের প্রভাষক জনাব মেহেদী হাসান শান্ত—এর সঞ্চালনায় উপস্থিত সদস্যবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিশেষে বিশ^বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক জনাব মাসুম রায়হান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com