রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন ইমদাদুল হক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কয়রা থানা অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক। রবিবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে খুলনা জেলা পুলিশের জানুয়ারি ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, মামালা নিষ্পত্তিসহ কয়রা থানার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তিনি এই সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি জননিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংশনীয় ভূমিকা রাখা, সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন। পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে ওসি ইমদাদুল হক বলেন, জনগণের সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুনে বেড়ে যায়। সেজন্য আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার এবং থানা কর্মরত সকল পুলিশ কর্মকর্তাদেরকে। তাদের সম্মিলিত প্রচেষ্ঠাতেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, সকলের ভালবাসা নিয়ে নব উদ্যমে আরও ভাল কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ¦ল করতে দোয়া এবং আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com