বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় মুহাম্মদ নগর ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বটিয়াঘাটা (খুলনা) অফিস ॥ বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর খুলনা জেলার সেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছে ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না হয়েছেন খুলনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা পদকের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই সেরা বিদ্যালয় ও প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়। নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিবেন। প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানাযায় জেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী, শিক্ষার পরিবেশ এবং ফলাফল নিয়ে ২০১২ সাল থেকে প্রতি বছরই বটিয়াঘাটা উপজেলার সেরা বিদ্যালয় নির্বাচিত হয়ে আসছে। মুহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পূর্বে ২০১২, ২০১৭এবং ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়, নির্বাচিত হয়েছিল। প্রতিষ্টানটি এই অবস্থানে নিয়ে আসছে প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না। তিনি হয়েছেন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের মর্যাদা। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন এই সফলতা ও কৃতিত্ত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সহ ম্যানেজিং কমিটি ও বটিয়াঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা গন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা আন্তরিক সহযোগিতার সমন্বিত প্রয়সেই উত্তর উত্তর উন্নয়ন সম্ভাব হয়েছে। এ বছর শিক্ষা পদকে শ্রেষ্ঠ বিদ্যালয় ও প্রধান শিক্ষক সহ মোট ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যাক্তি নির্বাচিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com