মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা দিঘলিয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি ॥ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনিতে স্বামীর সাথে অভিমান করে লিপি খাতুন নামের ১ গৃহবধূ আত্মহত্যা করেছ। পারিবারিক সুত্রে জানাগেছে, শুক্রবার বিকালে কোন এক সময় দেয়াড়া কলোনী নিবাসী আব্দুস সত্তারের এর মেয়ে লিলি খাতুন (১৯), তার স্বামী ইমন (২২) এর বসত ঘরের মধ্যে দরজা বন্ধ করে নিজ ওড়না দিয়ে ঘরের বাঁশের সিলিং এর সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়ভাবে ও তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ঐ দিন সকাল ৯ টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারই পরিপ্রেক্ষিতে স্বামীর উপর অভিমান করে লিলি খাতুন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। দেড় বছর পূর্বে ইমনের সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন পারিবারিক কলহ লেগে থাকতো। তাদের কোন সন্তান নাই। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com