বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় আহত শিক্ষক, বিক্ষোভ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫

এফএনএস: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলা হয়। হামলাকারী আবদুল্লাহ নোমান বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ ইস্যুতে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের (সাকি) কথপোকথনের একপর্যায়ে সাবেক শিক্ষার্থী বাংলা ১৮ ব্যাচের আব্দুল্লাহ নোমান তর্কে লিপ্ত হয় এবং স্যারের গায়ে হাত দিয়ে আঘাত করে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানিয়ে বাংলা ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমানকে আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এ ছাড়া ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। একই সঙ্গে হামলাকারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে নিষিদ্ধ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com