সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা বয়রা কেএমপিতে পুনাক কার্যালয় উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনায় পুনাক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল খুলনা বয়রায় পুলিশ লাইনের নারী ব্যারাকের নীচে কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হকের সহধর্মিণী পুনাক সভানেত্রী সুলতানা হক ফিতা কেটে পুলিশ নারী কল্যাণ সমিতি’র পুনাক কার্যালয়ের উদ্বোধন করেন। পুনাক সভানেত্রী বলেন, ‘খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং পুনাক একই সূত্রে গাঁথা। আমরা পুলিশ কর্মকর্তাদের সমর্থন ও সহযোগিতায় এতদূর এসেছি, আমাদের যেতে হবে বহুদূর।’ কেএমপি’র নারী কল্যাণ সমিতির (পুনাক) প্রধান পৃষ্ঠপোষক পুলিশ কমিশনার বলেন, পুনাকের বর্তমান সভানেত্রীর নেতৃত্বে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটবে। পুনাক আজ দেশে-বিদেশে পরিচিতি পেতে শুরু করেছে এবং আঞ্চলিক পরিমন্ডলেও পুনাকের পরিচিতির রেখাপাত ঘটেছে। সময়ের পরিক্রমায় কেএমপিতে পুনাকের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি সংগঠনটির অগ্রগতি ও কার্যক্রম আরও গতিময় করতে পুনাকের সকল পর্যায়ের সদস্যকে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, পুনাকের নেত্রী হোমায়ারা শারমিন, তামান্নুর মোক্তারী, কাজী সালমা আজিজ কুইন, দিবা আক্তার, তৃষ্ণা অধিকারী, তনিমা রহমান মীম, রুমানা আফরোজ এবং শ্রাবন্তী বিশ্বাস-সহ পুনাকের সাধারণ সদস্যবৃন্দ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com