সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা-রাজশাহীতে দ. আফ্রিকার বিপক্ষে লড়বে যুবারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: নানা সময়ে ঘরোয়া ক্রিকেট বা বিভিন্ন দলের ক্যাম্প হলেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিদেশি দলের পদচারণা নেই অনেক দিন। সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট যদিও নয়, তবে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অর্নর্ধŸ-১৯ দলের লড়াই হবে এই মাঠে। খুলনার পাশাপাশি রাজশাহীতেও হবে এই সিরিজের ম্যাচ। ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। ঢাকা হয়ে সেদিনই তারা চলে যাবে খুলনায়। যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৬ জুলাই। এই মাঠেই ৯ ও ১১ জুলাই পরের দুই ম্যাচ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে, ১৪ ও ১৭ জুলাই। স¤প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজেও তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হয়েছিল রাজশাহীর এই মাঠে। আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবশ্য পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের। ফলাফল সেখানে খুব একটা ভালো ছিল না। একমাত্র যুব টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজে তারা হারে ৪-১ ব্যবধানে, পরে হেরে যায় একমাত্র টি-টোয়েন্টিও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com