সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায় -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেমন খেলাধুলা পছন্দ করেন, তেমনি আগামী প্রজন্মকে খেলার প্রতি উৎসাহ দিতে তিনি নিজে মাঠে বসে খেলা উপভোগ করেন। প্রতিমন্ত্রী শনিবার বিকালে খুলনার খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। যারা বিদ্যালয় পর্যায়ের খেলায় জয় লাভ করেছে তারা আগামীতে ক্রীড়াক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জয়লাভ করে দেশের মুখ উজ্জ্বল করবে। আর যারা পরাজিত হয়েছে তারাও চেষ্টার মাধ্যমে আগামীতে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, আগের তুলনায় এখন শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের ভুল শিক্ষা দেওয়া যাবেনা। সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মৃধা শরিফুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শাফায়েত হোসেন প্যারেট। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com