শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গবাদি পশু পালন করে স্বাবলম্বী হওয়া সম্ভব উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু বলেছেন, স্বল্প পুঁজি ব্যায় করে গ্রামের প্রতিটি পরিবার দু’একটি করে গরু, ছাগল, ভেড়া ও দেশীয় জাতের মুরগী পালনে করে এবং তা বাজারে বিক্রি করলে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনাও সম্ভব।গতকাল দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সদর উপজেলা আয়োজিত বিআরডিবি হলরুমে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো ২য় পর্যায়ে) সুফলভোগীদের ৩ দিন ব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস ইশতিয়াক শোভন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর প্রমুখ। অপরদিকে, বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের আওতায় গঠিত পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক কর্মকান্ড গাভীপালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পজীপ-৩য়, বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা জি এম আজমল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com