শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গভীর শ্রদ্ধায় শেখ রাসেল দিবস পালন করেছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদকে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে ডিবি ইউনাইটেড হাই স্কুলের বিদ্যোৎসাহী শেখ আব্দুল আহাদ’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন এবং বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন। এসময় বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মো. নূর ইসলাম, ডিবি ইউনাইটেড হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক সুকুমার সরকার, মোস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা পূর্বে শহিদ শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com