রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গলা বসে গেলে করনীয় কী?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

এফএনএস স্বাস্থ্য: আমাদের সবারই কম বেশি গলার স্বর বসে যাওয়ার অভিজ্ঞতা আছে। অনেক কারণে গলার স্বর বসে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই গলা বসে যাওয়ার কারণ হলো শ্বাসনালিতে সংক্রমণ। এ ছাড়া সাধারণ ঠান্ডা কিংবা দীর্ঘক্ষণ জোরে কথা বললেও গলার স্বর ভেঙে যেতে পারে।
কিছু করণীয় আছে যা মেনে চললে গলা বসে গেলে কিছুটা আরাম পাওয়া যেতে পারে।
১. লবণপানি দিয়ে গড়গড়া করা সবচেয়ে সাধারণ ও কার্যকর পদ্ধতি। দিনে অন্তত চারবার লবণপানি দিয়ে গড়গড়া করতে হবে। গলা ভাঙা উপশমে ভালো আরেকটি পদ্ধতি হলো গরম পানির বাষ্প টানা।
ফুটন্ত পানির বাষ্প যদি দৈনিক অন্তত ১০ মিনিট মুখ ও গলা দিয়ে টানা হয়, তবে উপকার পাওয়া যেতে পারে।
২. ভাঙা গলায় হালকা গরম লেবু চা এবং আদা চা বেশ কার্যকর। শুকনো আদায় ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান রয়েছে, যা গলার বসে যাওয়া স্বরকে স্বাভাবিক করে তুলতে পারে।
৩. গলা ঠিক করতে অনেকে গরম পানিতে মধু মিশিয়ে পান করেন।
মধুর রোগ-প্রতিরোধী উপাদান গলা ব্যথায় আরাম দিয়ে থাকে।
৪. যারা জোরে কথা বলেন, যাদের সর্বদা কণ্ঠ ব্যবহার করতে হয় যেমন সংগীতশিল্পী, রাজনীতিবিদ তারা কিছুদিন কণ্ঠের বিশ্রাম নেবেন। এই বিশ্রামের ফলে শ্বাসনালিতে প্রদাহ কমে আসবে।
সূত্র: হেলথলাইন

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com