বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১০টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিক গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে। কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মুঠোফোনে ফোন দিলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত বছর ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com