শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ৬ বছর। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে। দুজন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com