শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

এফএনএস: গাজীপুরের বাসন থানা এলাকায় দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ভ্যানচালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২)। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুই মাছ ব্যবসায়ী এক পথচারী ও ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com