সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষক ও তার স্ত্রীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলশিক্ষক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার সেলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন— মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের মৃত মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং কির্তনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার বিকালে বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামীকে বাঁচাতে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত স্বামী—স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার (৩ পাতায় ৬ কলামে)
পথে তাদের মৃত্যু হয়। এসআই হালিম জানান, স্বজনরা দম্পতির লাশ থানায় নিয়ে এসেছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই দম্পতির ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com