মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ (২৫) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আসিফ লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকার আমিন শরীফের ছেলে। গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই জহির উদ্দিন জানান, মোটরসাইকেলযোগে আসিফসহ দুজন ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি বোর্ডবাজার এলাকায় পেঁৗছালে অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসিফ ও তার বন্ধু গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকায় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে আসিফকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহত অপরজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় জানা যায়নি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com