শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাবুরায় পুকুর খনন উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

শেখ মনিরুল ইসলাম বাবু গাবুরা প্রতিনিধি \ গাবুরার ৯নং সোরা গ্রামে সমন্বিত চাষ ও সুপেয় পানি নিশ্চিত করণে সাজেদা ফাউন্ডেশনের অর্থায়নে এবং সিএনআরএস সংস্থার উদ্যোগে কৃষি জমি ও খাবার পানির পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল, এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউ.পি সদস্য জি.এম মঞ্জুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএস সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, পিন্টু, সিপিজি’র সদস্য জয়নাব খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সিএনআরএস কর্মকর্তা শহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত প্রতিবেদককে জানান, ঘুর্ণিঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙ্গনে অন্যান্য ইউনিয়নের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় গাবুরা। নষ্ট হয় কৃষি জমি ও খাবার পানির পুকুর। তারই প্রেক্ষিতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গাবুরার দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করা। সাজেদা ফাউন্ডেশনের অর্থায়নে সিএনআরএস সংস্থা ইতি মধ্যে বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম হাতে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com