সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গাবুরায় মিনহা ফাউন্ডেশনের সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে দৈনিক ১০ হাজার মানুষের সুপেয় পানি সবরাহের জন্য পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকল ১০টায় যুক্তরাজ্যস্থ মিনহা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে ২০ লক্ষাধিক টাকা ব্যয়ে পানির প্লান্টের শুভ উদ্বোধন করা হয়। পানির প্লান্ট উদ্বোধন শেষে বাংলাদেশ হুফ্ফাজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানার ছাত্রদের নিয়ে বার্ষিক কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। এতে জেলার বিভিন্ন এতিমখানার ৫০ জন ছাত্র অংশ গ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের বাংলাদেশে প্রতিনিধি মোস্তফা হুমায়ুন কবির, মারকাজুল ফুরকান হিফজ মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আব্দুল হান্নান তারেক, বায়তুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ কাওছার আহমেদ খান, মিনহা হিফজুল কুরআন ও ইয়াতিম খানার পরিচালক হাফেজ মোঃ এমদাদুল হক, তত্ত্বাবধায়ক গাজী আব্দুল মান্নান, ইউপি সদস্য রবিউল ইসলাম সরদার, মাস্টার শফিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com