মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘গাড়িচাপায়’ প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

এফএনএস : তারা তিন বন্ধু। একজনের ছিল জন্মদিন। তার জন্য উপহার কিনতে যাচ্ছিলেন তারা। কুমিল−ার চৌদ্দগ্রাম উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। উপজেলার নালঘর রাস্তার মাথা এলাকায় তারা নিহত হন বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ। নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুফুয়া উত্তরপাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ লিমন (২০), একই ইউনিয়নের বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুর রাজ্জাক (২০) ও কালিকাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে সিফাত হোসেন (২০)। বুধবার রাত সাড়র ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় পড়েন তারা। ওসি বলেন, সিফাতের জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশায় করে পাশের মিয়াবাজার যাচ্ছিলেন তারা। কিছুক্ষণ পরে তাদের মৃত্যুর খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা থেকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। “কোনো একটি গাড়ি অটোরিকশাকে চাপা দেয় বলে আলামত দেখে ধারণা করা হচ্ছে। গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।” ঘটনার পর থেকে অটোরিকশার চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান। কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বদরপুর গ্রামের বাসিন্দা শওকত আকবর বলেন, নিহতরা তিনজনই ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। এ বছরের দাখিল পরিক্ষার্থী ছিলেন। তারা তিনজনই ছিলেন ঘনিষ্ট বন্ধু। বুধবার ছিল সিফাতের জন্মদিন। তার জন্য উপহার ও কেক কিনতে গিয়ে দুর্ঘটনায় পড়ে মারা যান তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com