সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গুগলে মেসির ক্লাব খোঁজায় শীর্ষে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসি যেখানেই যান, তার ভক্তরা অনুসরণ করেন। সেটা হোক বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মিয়ামি। স¤প্রতি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বজুড়েই মেসিভক্তরা ইন্টারনেটে অচেনা এই ক্লাবটির খোঁজ নিচ্ছেন। চমকপ্রদ ব্যাপার হলো, সার্চ ইঞ্জিন গুগলে এই ক্লাবটির বিষয়ে সবচেয়ে বেশি খোঁজ করা হয়েছে বাংলাদেশ থেকে! বাংলাদেশে যে আর্জেন্টিনার বিপুল পরিমাণ ভক্ত আছে, তার প্রমাণ গত কাতার বিশ্বকাপেই পাওয়া গেছে। স¤প্রতি বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজও বাংলাদেশে আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। তাই মেসির নতুন ক্লাব নিয়ে বাংলাদেশে ব্যাপক আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তাই বলে সেটা আর্জেন্টিনাকেও ছাড়িয়ে যাবে? গুগল ট্রেন্ডে ওয়েব সার্চের সর্বোচ্চ মানদÐ ১০০ পেয়েছে বাংলাদেশ! মেসির দেশ আর্জেন্টিনা গত শনিবার বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেয়েছে ৮৪ নম্বর। গুগল ট্রেন্ডের এই তালিকায় তৃতীয় স্থানে আছে এশিয়ার দেশ নেপাল (৮২)। সেরা পাঁচের বাকি দুই দেশ যথাক্রমে- হাইতি (৮১) এবং আইভরি কোস্ট (৭৩)। মজার ব্যাপার হলো, যে সৌদি আরবের ক্লাবে মেসির যাওয়া নিয়ে এত তোলপাড় হলো, সেই সৌদি আরব আছে তালিকার ১৪ নম্বরে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com