শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোপালগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এসআই নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কাভার্ডভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসআই সাইফুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. আব্দুল মান্নান মোল্লার ছেলে। তিনি গোপালগঞ্জে ডিএসবিতে কর্মরত ছিলেন। জানা গেছে, ওই পুলিশ অফিসার সদর উপজেলার আড়পাড়া নামক স্থানে ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন। যেখানে ওলামা দলের কর্মী সম্মেলন হচ্ছিল তার পাশেই গোপালগঞ্জ—টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পার হচ্ছিলেন এসময় টেকেরহাটগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com