সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোপালগঞ্জে টিকা তৈরি ও গবেষণা প্ল্যান্ট দ্রুত বাস্তবায়নের সুপারিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা ব্যুরো \ গোপালগঞ্জে টিকা তৈরি ও গবেষণা প্ল্যান্ট দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক ও মো. আমিরুল আলম মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনার টিকা তৈরির লক্ষ্যে এ সম্পর্কিত আইন প্রণয়ন কার্যক্রম দ্রুত করার তাগিদ দেওয়া হয়। এছাড়া আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২ নিয়ে আলোচনা শেষে পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা মাধ্যমে বিলটি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com