শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দম্পতি গ্রেপ্তার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

এফএনএস: গোপালগঞ্জে বিপুল জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ। গ্রেপ্তাররা হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আবদুস সালামের ছেলে কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনা বেগম (২৪)। তাদেরকে জাল টাকা তৈরির চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ওসি জাবেদ মাসুদ জানান, পূর্ব মিয়াপাড়া এলাকার সৌদি প্রবাসী হায়াত আলীর চতুর্থ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় জাল টাকা প্রিন্ট করা অবস্থায় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, কেমিকেল, টাকা ছাপানোর বিশেষ কাগজ, কাঠের তৈরি ফরমা ও বিপুল জাল টাকা। জাল টাকা তৈরির এই চক্রের আরও সদস্য বিভিন্ন স্থানে জাল টাকা সরবরাহে জড়িত আছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম ঘটনাস্থল পরির্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com