শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোবরদাড়ী খাল খননে ব্যাপক দুর্নীতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩

ফিংড়ী প্রতিনিধি ঃ গোবরদাড়ী পূর্ব বিলের খাল খননে ব্যাপক দুর্নীতি অভিযোগ এনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। সাতক্ষীরা সদরে ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী পূর্ব বিলের কুলতিয়া শ্মশান হতে ব্যাংদহা মরিচ্চপ নদীর মুখ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আনুমানিক ১০ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। এই খালের কোথাও মাথা ৮০ফুট, তলা ২৭ ফুট, আবার ১০০ ফুটের মাথা আবার ৭০ ফুট, তলা ২৬ ফুট এমনভাবে আনুমানিক ১০ কিলোমিটার খাল খনন করার কথা সিডিউলে আছে বলে জানান সাপ ঠিকাদার আব্দুল হানি। কিন্তু দুঃখের বিষয় খালের দু ধারে থাকা মানুষের রেকর্ডীয় সম্পত্তি খুড়ে দিয়ে তার উপর মাটি ফেলিয়ে খালের দুই ধারে কিছু কিছু জায়গায় খাস জমি না থাকার পরেও নদীর তলা এক ব্যালসা পরিমাণ মাটি উঠিয়ে মানুষের রেকর্ডিও সম্পত্তির উপরে মাটি ফেলে খালের ধার ঘেঁষ আকাশ সমান উঁচু করে খাল খনন দেখানো হচ্ছে। এতে করে আদেও পুন্য ভাবে খাল খনন করা হচ্ছে না। শুধুমাত্র মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপর মাটি ফেলে মাথা উঁচু করে মাপ দেখানো হচ্ছে। যেমন খাল তেমনি রয়ে যাচ্ছে। বিনিময়ে সরকারি টাকাগুলো লুটে নিচ্ছে ঠিকাদাররা। ভোগান্তির মুখে পড়তে হচ্ছে জমির মূল মালিকদের এবং খালের পানি পূর্ণ ভাবে না ছেচে তলার সমতল বজায় না রেখে ভিতরে ভিতরে খাল খনন করে চলেছে ঠিকাদার আরিফ অতি দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে দায়িত্ব রত প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহৎ ও জমির মালিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com