বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল বিভাগ) এর ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশালের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্রীড়া কর্মকর্তা অ. ফ.ম আসাফু দৌলা টিটো। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্থ থাকতে হলে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়। এর মাধ্যমে একে—অপরকে জানা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুঠাম স্বাস্থ্যের অধিকারী হওয়ার সুযোগ পায়।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com