বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্যাসের সিলিন্ডার লিকেস থেকে গয়ড়া বাজারে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

চন্দনপুর (কলারোয়া) প্রতিনিধি ॥ ১৮ রমজান শুক্রবার ফজর নামাজ শেষে হোটেলে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে যান ময়রা মশিয়ার। সম্ভবতঃ আগে থেকে লিকেজ হয়ে থাকায়, সুইজ অন করার সাথে সাথে মুহূর্তে ঘরময় আগুন ছড়িয়ে পড়ে। ঘরে রক্ষিত আরও একটি গ্যাস সিলিন্ডার নিয়ে ময়রা মশিয়ার বাইরে আসতে আসতে হাত পুড়ে আহত হন। ঘটনাটি ঘটেছে কলারো উপজেলার চন্দনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গয়ড়া বাজারে মসজিদ গলির সালামের হোটেলে। পাশে মসজিদের মাইক হতে বাজারে আগুন লাগার খবর জানানো হলে, মুহূর্তে শত শত মানুষ উপস্থিত হয়ে আগুন নেভাতে ও ক্ষয় ক্ষতি হতে, ফ্রিজসহ আরও কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়। ঘটনার সাথে সাথে কলারোয়া ফায়ার সার্ভিস কে জানানো হলেও তাদের আসতে আসতে প্রায় ৩৫/ ৪০মিনিট সময় লাগে, ততক্ষণে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা আগুন নেভাতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির পরিমাণ এ নিউজ লেখা পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com