মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্রানাদাকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস বিনোদন: রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়সূচক একমাত্র গোলটি করেছেন মার্কো আসেনসিও। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ নিয়ে গ্রানাদার বিপক্ষে টানা ১৪ লা লিগা ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে রিয়াল মাদ্রিদ। ৬৬ শতাংশ বল দখলের পাশাপাশি ২৪টি শট নেয়। যার লক্ষ্যে ছিল ১১টি। বিপরীতে গ্রানাদা শট নেয় সাতটি, লক্ষ্যে ছিল মোটে তিনটি। প্রথমার্ধে দুই দলই আক্রমণ পালটা আক্রমণে খেলে। সুযোগ বানালেও নিখুত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি। গোলশূন্য সমতায় শেষ হয় শুরুর ৪৫ মিনিট। দ্বিতীয়ার্ধে আক্রমণের পসরা সাজিয়েও রিয়াল মাদ্রিদ পাচ্ছিলো না গোলের দেখা। অবশেষে ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করেন মার্কো আসেনসিও। প্রায় ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। তার এই গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। এই জয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে গ্রানাদা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com