শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গ্রীসে অভিবাসী নৌকা ডুবিতে ৪ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : গ্রীসের লেসবোস দ্বীপের কাছে গতকাল বৃহস্পতিবার একটি অভিবাসীবাহী নৌকা ডুবিতে চারজনের প্রাণহানি হয়েছে। উপকূলরক্ষীর উদ্ধৃতি দিয়ে এথেন্স থেকে এএফপি এ খবর জানায়। উপকূলরক্ষীরা এক বিবৃতিতে জানায়, প্রতিবেশী তুরস্কের উপকূল থেকে অল্প দূরে লেসবোসের কাছে মৃদু আবহাওয়ায় প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তারা ২৩ জনকে উদ্ধার করেছে ও অন্যান্য জীবিতদের সন্ধান করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, বছরের শুরু থেকে প্রায় ৯ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে। যাদের বেশিরভাগই সমুদ্র পথে প্রবেশ করে। সংস্থার পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে ৫৪ সহস্রাধিক প্রবেশ করে। গ্রিসের রক্ষণশীল সরকার অভিবাসনের বিষয়ে দেশের অবস্থান কঠোর করেছে। গত বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস বলেন, যদি কেউ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করতে চায় এবং আশ্রয়ের যোগ্য না হয়, তাহলে সে যেখান থেকে এসেছে সেখানেই তাকে ফেরত পাঠানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com