সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গড়ইখালীর ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে চাল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে মোট ৫ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। এ সময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ধীমান মল্লিক, তৈয়েবুর রহমান, ইউপি সদস্য শরৎ চন্দ্র মন্ডল, আক্তার হোসেন সানা, এসএম আয়ুব আলী, গাউছুর রহমান, রমেশ বর্মণ, বিকাশ মন্ডল, অচিন্ত্য সরদার, শিউলী মনি, নাছিমা বেগম ও যমুনা বৈদ্য। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের চাল বিতরণ নিয়ে যে বিতর্ক তৈরী হয় এই বিতরণের মধ্যে দিয়ে তার অবসান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com