বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

গড়কুমারপুর স্বর্ণকারের দোকানে দুর্র্ধষ ডাকাতি ॥ স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ গড়কুমারপুর স্বর্ণকারের দোকানে দুর্র্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে। লুটে নিয়েছে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা। ঘটনাটি সোমবার দিবাগত রাতে শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের গড় কুমারপুর বাজারে ঘটে। জানাগেছে প্রতিদিনের ন্যায় দোকানের মালিক ওসমান গনি দোকান বন্ধকরে বাড়িতে যান। ঐ রাতে ডাকাত দল মদিনা জুয়েলার্সের এ্যালবেস্টার টিনের চাল ভেঙ্গে গ্রিল ভেদ করে দোকানে প্রবেশ করে। কাঁচের শোকেজ ও ড্রোয়ের ভেঙ্গে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, প্রায় ১৭০ ভরি রৌপ্য ও ক্যাশে থাকা ২৮ হাজার ক্যাশ টাকা ডাকাতি করে নিয়ে গেছে। প্রতিদিনের ন্যায় স্বর্ণকার ওসমান দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করতেই দোকানে সবকিছু এলোমেলো ভাংচুর দেখে হতভম্ব হয়ে আশপাশের ব্যাবসায়ি ও স্থানীয় লোকজন ডাকেন। পরে ঘটনা স্থলে আসেন ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। বাজার কমিটির সভাপতি মোখছেদুর রহমান। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের কর্মকর্তার ঘটনা স্থলে যেয়ে দেখভাল করেন এবং চোর চক্র কে ধরতে আইনি সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com