বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঘরের মাঠে মুলারের বিদায়ী ম্যাচে জয় পেলো বায়ার্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫

ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টমাস মুলার। জানিয়ে রেখেছেন, চলতি মৌসুম শেষ করেই ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। সে হিসেবে জার্মান এই মিডফিল্ডারের হাতে আছে আর মাত্র এক ম্যাচ। তবে ওই ম্যাচটি আবার প্রতিপক্ষের মাঠে খেলতে হবে বুন্দেসলিগার ক্লাব বার্য়ান মিউনিখের এই তারকাকে। মুলার ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত শনিবার রাতে। তবে নিজ আঙ্গিনায় শেষ ম্যাচটি তার জন্য সুখকরই ছিল। জয় দিয়েই ২৫ বছর বয়সী তারকাকে ঘরের মাঠ থেকে বিদায় জানিয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন। গত শনিবার বুন্দেসলিগায় বরুশিয়া মচেনগøাডবাখকে ২-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বায়ার্ন। মৌসুমে তাদের আর একটি ম্যাচ আছে। মুলার বায়ার্নের যুব একাডেমি থেকে উঠে এসে ক্লাবের হয়ে রেকর্ড ১৩টি লিগ শিরোপাসহ অগণিত ট্রফি এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। যে কারণে ম্যাচ শুরুর আগেই মূল আকর্ষণ হয়ে ওঠেন তিনি। খেলা শুরুর আগে ক্লাবের কর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠান হয়। সেখানে ফুল এবং তার সব শিরোপার সঙ্গে একটি ছবি উপহার দেওয়া হয়। এটি ছিল বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৭৫০তম ম্যাচ। শুরুতে আক্রমণে এগিয়ে ছিল গøাডবাখই। তারা প্রথমদিকে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। গত সপ্তাহেই ৩৪তম জার্মান লিগ শিরোপা নিশ্চিত করে বায়ার্ন। যে কারণে এই ম্যাচে তাদের কাছে কম গুরুত্বের। ফলে প্রথমদিকে কিছুটা ছাড় দিয়ে খেলেছিল বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। তবে ম্যাচের ৩১ মিনিটে খেলার প্রবাহের দিক পাল্টে যায়। গোল পায় বায়ার্ন। বুন্দেসলিগার শীর্ষ গোলদাতা হ্যারি কেইনের বলে মাথা লাগিয়ে মাইকেল অলিসের শটকে গোলে পরিণত করেন। এটি ইংলিশ অধিনায়কের ২৫তম লিগ গোল। কেইন বুন্দেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন, যিনি তার প্রথম দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতবেন। এক ম্যাচ বাকি থাকতে তিনি এই পথে এগিয়ে রয়েছেন। বিরতির পর বায়ার্ন খেলার গতি কমিয়ে দেয়। যে কারণে গোল হজমের একেবারে কাছাকাছি চলে গিয়েছিল তারা। তবে ইনজুরি থেকে ফিরে আসা মানুয়েল নুয়্যারের ধারাবাহিক সেভ তাদের রক্ষা করে। ৯০ মিনিটে অলিসের গোল বায়ার্নের জয় নিশ্চিত করে। এর কিছুক্ষণ আগে দাঁড়িয়ে দর্শকদের অভ্যর্থনার জানিয়ে মাঠ ছাড়েন মুলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com