বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের টিকেটের সর্বনিম্ন মূল্য কত?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: বিসিবির ওয়েবসাইটে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টিকেট মিলবে শনিবার দুপুর ২টা থেকে। সেই টিকেট বুথে সংগ্রহ করা যাবে রোববার কিংবা সোমবার ম্যাচের দিন। বুথে টিকেট পাওয়া যাবে রোববার সকাল সাড়ে ৯টা থেকে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু সোমবার থেকে। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। সব ম্যাচই শুরু দুপুর ২টায়। টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। ওয়েস্টার্ন স্ট্যান্ডে খেলা দেখা যাবে এই টিকেটে। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা, ক্লাব হাউজে ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের মূল্য ১ হাজার টাকা। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার ৫০০ টাকা। অনলাইনে টিকেট করার পদ্ধতি আগের মতোই। জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর নিবন্ধন করে টিকেট করতে হবে। একটি নিবন্ধন থেকে সর্বোচ্চ দুটি টিকেট করা যাবে। ক্রেডিট ও ডেবিট কার্ডের পাশাপাশি মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেট করা যাবে। বিসিবির এখনও টিকেট স্ক্যানার নেই বলে অনলাইন টিকেটের ক্ষেত্রেও পরে বুথ খেকে সশরীরে টিকেট সংগ্রহ করতে হবে। টিকেটের জন্য যথারীতি দুটি বুথ থাকছে চট্টগ্রামে, একটি এমএ আজিজ স্টেডিয়ামে, আরেকটি সাগরিকায় বিটাক মোড়ের কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com