বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মানববন্ধন করেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখার ব্যানারে এ মানববন্ধনে সংগঠনটির সাতক্ষীরা শাখার প্রধান উপদেষ্টা সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল, নায়েব সুবেদার নূরুল ইসলাম, নায়েক আব্দুস শুকর, সিপাহী শকিকুল ইসলাম, মাসপিয়া খাতুন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্রকার দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়। পরে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল—জরিমানাসহ চাকরীচ্যুত করা হয়েছিল।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com