বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চাপড়া হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম। নির্বাচনে মোট ২১১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৯৫ জন। যার মধ্যে ৫ টি ভোট বাতিল ঘোষনা করা হয়। থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুটি প্যানেলে ৪ টি পদের বিপরীতে নির্বাচনে স্কুলের সাবেক সভাপতি আল. গাওছুল হোসেন রাজ প্যানেলে আমিরুল ইসলাম (পাখা) ১২৫ ভোট পেয়ে প্রথম, আছাদুল হক গাজী (মোরগ) ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, মহসিন আলী (কলস) ১১৭ ভোট পেয়ে তৃতীয় ও সাইদুর রহমান সাদুল্লাহ (চেয়ার) ১১৬ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সাবেক সভাপতি নজরুল ইসলাম প্যানেলে আকবর আলী গাজী ৭৮ ভোট, আবু তালেব ৬৮ ভোট, ফেরদাউস সরদার ৬৫ ভোট ও শফিকুল ইসলাম ৬৩ ভোট পেয়েছেন। এর আগে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩ টি শিক্ষক প্রতিনিধি, ২ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা ১ টি পদের বিপরীতে সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, আছাদুল হক ও জেবুন্নেছা জেবা এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১টি পদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র আছিয়া বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com