সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চার ম্যাচ পর জয় পেলো কোলকাতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: টানা চার ম্যাচ হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। গত বুধবার রাতে নিজেদের অষ্টম ম্যাচে কোলকাতা ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ ম্যাচেও কোলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশী লিটন দাস। ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা। দলের পক্ষে ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং নামিবিয়ার ডেভিড ওয়াইস ৩ বলে ১২ রান করেন। এবারের আসরের চতুর্থবার ইনিংসে ২শর বেশি রান করলো কোলকাতা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ব্যাঙ্গালুরু। ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কোলকাতার স্পিনার বরুন চক্রবর্তী। এই জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠলো কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ব্যাঙ্গালুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com