মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চালককে খুন করে ইজিবাইক ছিনতাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজে চালককে খুন করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকায় শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত হারেজ মিয়া (৪৫) নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। নিহতের শ্যালক মুশফিকুর রহমান পরিচয় শনাক্ত করে বলেন, তিন থেকে চারদিন ধরে শুক্কুর আলীর গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন। হারেজ মিয়ার চার কন্যা সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রি খোরশেদ জানিয়েছেন হারেজ খুন হয়েছেন। গ্যারেজ মিস্ত্রি খোরশেদ বলেন, সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত লাশ। এরপর গ্যারেজের মাহজনকে জানাই। মাহজন এসে দেখেন চারটি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার পর দুটি ইজিবাইক নিয়ে গেছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com