বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এফএনএস: রাজধানীর বাড্ডার আফতাবনগরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহতের নাম আব্দুস সালাম (৬৫)। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। বাড্ডা থানার উপ—পরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হাসান ফারুক এ তথ্য জানান। আবদুস সালাম শেরপুর সদরের যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। মৃতের ভাতিজা মো. সুজন জানান, রিকশা চালিয়ে উপার্জন করতে সালাম পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় আসেন। রবিাবর সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় যাত্রীবেশে ছিনতাইকারীরা তার রিকশায় ওঠে। পরে ভারী বস্তু বা রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর রাস্তায় ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুল হাসান ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com