বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চিলিতে মানুষের মধ্যে বার্ড ফ্লুর প্রথম কেস সনাক্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ : চিলিতে প্রথমবারের মতো একজন ব্যক্তির মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। তিনি কোথায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং কার সংস্পর্শে এসেছেন তা খতিয়ে দেখছে দেশটির সরকার। ইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির ইনফ্লুয়েঞ্জার গুরুতর উপসর্গ ছিল। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। এর আগে গত বছরের শেষের দিকে চিলিতে বন্যপ্রাণীদের মধ্যে এইচ৫এন১ বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যায়। গত সপ্তাহে চিলির কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের মাউলে একটি শিল্প কারখানায় বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কথা জানায়। পোল্ট্রি খামারের প্রাণীদের মধ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার পরে চিলির সরকার পোল্ট্রি রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে, বিশ্বের শীর্ষ মুরগি রপ্তানিকারক দেশ ব্রাজিল আক্রান্ত হয়নি। তবে, আর্জেন্টিনায় এটি শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার অন্তত ১৪টি দেশে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com