বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এফএনএস: চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঢাকার চীনা দূতাবাসে এই বৈঠক হয়। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ছাড়াও উচ্চতর পরিষদ সদস্য আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খায়রুল আমিন উপস্থিত ছিলেন। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে চীনের রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ও সংগ্রামী ভূমিকার প্রশংসা করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ নেতৃত্বের জন্য শুভকামনা করে চীনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে চীনের গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় সংস্কার, নির্বাচন ও আগামীর বাংলাদেশ নিয়ে গণঅধিকার পরিষদের পরিকল্পনাও জানতে চান। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনে চীন সব অংশীজনকে নিয়ে কাজ করবে উল্লেখ করে রাষ্ট্রদূত গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ চীন সম্পর্কে আগ্রহীদের চীন সফরের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com