শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চীনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

এফএনএস আন্তর্জাতিক: চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। চীনের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন কর্মকর্তা গতরাতে একথা ঘোষণা করেন। গত ২১ মার্চ তেঙজিয়ান কাউন্টির গুয়াংজি ঝুয়াঙ স্বায়ত্তশাসিত এলাকার পার্বত্যাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। চীনের ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ডের ডেপুটি কমান্ডার হু ঝেনজিয়াং গতরাতে দুঃখ প্রকাশ করে বলেন, বিমানের ১২৩ যাত্রী এবং নয় ক্রুর সবাই নিহত হয়েছেন, কাউকেই জীবিত উদ্ধার করা যায় নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছিল ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স কমান্ড। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখনও পরিষ্কার কোন কিছু জানা যায় নি। এরইমধ্যে বিমানের ব্ল্যাক বক্স, ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। বিমান দুর্ঘটনা সম্পর্কে মাসখানেক পরে অন্তর্বর্তীকালীন রিপোর্ট পাওয়া যেতে পারে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেতে বছর খানেক সময় অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com