শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চীন-পাকিস্তানের ‘আগ্রাসন’ মোকাবিলায় মিগ-২৯ মোতায়েন ভারতের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: অশান্ত কাশ্মীরের শ্রীনগর বিমানঘাঁটিতে মিগ-২৯ মোতায়েন করেছে দিল্লি। প্রতিবেশী চীন ও পাকিস্তানের আগ্রাসন মোকাবিলায় অঞ্চলটিতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। খবর এনডিটিভির। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার ভিপুর শর্মা এএনআই নিউজকে বলেছেন, কাশ্মীরের শ্রীনগর সমতল ভ‚মি থেকে অনেকটা উঁচুতে। ফলে সেখান থেকে কাশ্মীর ও লাদাখ সীমান্তে নজরদারি সহজ হবে। এজন্য শ্রীনগরের ঘাঁটিতে উন্নতমানের ও শক্তিশালী যুদ্ধ বিমান মিগ-২৯ মোতায়েন করা হয়েছে। এই মিগ-২৯ মডেলটি সব ধরনের সক্ষমতা রাখে। দুই দিকের শত্রæদের মোকাবিলা করতে সক্ষম।এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি চালাতে রাশিয়ার তৈরি মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করা হয় এখানে। এখন যুক্ত হলো আধুনিক যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, শ্রীনগরের মিগ-২৯ ‘স্কোয়াড্রন ট্রাইডেন্টস’’-এর হাতে তুলে দেওয়া হয়েছে এটি। ২০১৯ সালে সীমান্ত এলাকায় পাকিস্তানভিত্তিক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে মিগ-২১ ব্যবহার করে দিল্লি। বিমানবাহিনীর আরকে কর্মকর্তা শিভাম রানা বলেছেন, এই যুদ্ধবিমানের সংস্করণটি রাতেও নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com