সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড-প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

চুকনগর প্রতিনিধি \ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন, সম মুস্তাফিজুর রহমান দুলু, সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে তিনি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সভাশেষে তিনি সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com