সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবকের প্রাণ গেছে। উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে গত শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান। নিহতরা হলেন—ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট হোসেন (২৫)। ওসি বলেন, “নাহিদ ও সুইট মোটরসাইকেলে করে রঘুনাথপুর গ্রাম থেকে বাস্তপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। “খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ রাতেই তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি হুমায়ুন কবির জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com