শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চেয়ারম্যান নন, তবুও তিনি জনগণের সেবক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি ॥ চেয়ারম্যান নন তবুও কয়েক বছর ধরে জনগণের সেবাই কাজ করে যাচ্ছেন। তিনি আর কেহ নন তিনি হলেন পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের হরিঢালী উত্তর পোদ্দার পাড়া গ্রামের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী, সমাজ সেবক, ১নং হরিঢালী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক, হরিঢালী হিন্দু মহাজোটের সভাপতি এ আগামী ইউপি নির্বাচনে হরিঢালী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী প্রদীপ দত্ত। ধর্ম-বর্ণ এমনকি জাতের কোন ভেদাভেদ নেই তার কাছে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়সহ সকল প্রকার ধর্মীয় উৎসবে সকলের সাথে তিনি থাকেন এক কাতারে। দীর্ঘ কয়েক বছর ধরে তার এমন আত্ন-সামাজিক কর্মকান্ড জনপ্রিয়তা পেয়েছে এলাকার মানুষের কাছে। এলাকার এমন কোন অনুষ্ঠান নাই যে সেখানে তার পদচারণা পড়েনা। সাথে সাথে সহযোগীর হাত থাকে উচ্চ শিখরে। আত্ন-মানবতার সেবাই সর্বদা নিয়োজিত থেকে আজ তিনি হরিঢালী ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজাকে ঘিরে এলাকার সাধারণ মানুষের মাঝে প্রায় ১ হাজার পিচ শার্ট কোয়ালিটির গেঞ্জী উপহার হিসেবে বিতরণ করেছেন তিনি। সাথে সাথে অনুদানের পাল্লাও রেখেছেন ভারী। “ধর্ম যার যার উৎসব সবার” মাতৃরূপিণী মা দুর্গার আগমনে মুখরিত হোক বিশ্ব চরাচর। সবাই সুখী হোক, সবার প্রাণ ভরে উঠুক সুখানুভবে। উৎসবের আনন্দ সবার জন্যই সমান হোক, উৎসব হোক সর্বজনীন। আসুন, সবাই মিলে একটি মানবিক বিশ্ব গড়ি। এমনটি আশা ও প্রত্যশা প্রদীপ দত্তের। তাই এ শারদ উৎসবে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com